পবিত্র কুরআন » বাংলা » সূরা আল-মুনাফিকুন

Choose the reader


বাংলা

সূরা আল-মুনাফিকুন - Verses Number 11
يُسَبِّحُ لِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ الْمَلِكِ الْقُدُّوسِ الْعَزِيزِ الْحَكِيمِ ( 1 ) আল-মুনাফিকুন - Ayaa 1
রাজ্যাধিপতি, পবিত্র, পরাক্রমশালী ও প্রজ্ঞাময় আল্লাহর পবিত্রতা ঘোষণা করে, যা কিছু আছে নভোমন্ডলে ও যা কিছু আছে ভূমন্ডলে।
هُوَ الَّذِي بَعَثَ فِي الْأُمِّيِّينَ رَسُولًا مِّنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِن كَانُوا مِن قَبْلُ لَفِي ضَلَالٍ مُّبِينٍ ( 2 ) আল-মুনাফিকুন - Ayaa 2
তিনিই নিরক্ষরদের মধ্য থেকে একজন রসূল প্রেরণ করেছেন, যিনি তাদের কাছে পাঠ করেন তার আয়াতসমূহ, তাদেরকে পবিত্র করেন এবং শিক্ষা দেন কিতাব ও হিকমত। ইতিপূর্বে তারা ছিল ঘোর পথভ্রষ্টতায় লিপ্ত।
وَآخَرِينَ مِنْهُمْ لَمَّا يَلْحَقُوا بِهِمْ ۚ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ ( 3 ) আল-মুনাফিকুন - Ayaa 3
এই রসূল প্রেরিত হয়েছেন অন্য আরও লোকদের জন্যে, যারা এখনও তাদের সাথে মিলিত হয়নি। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।
ذَٰلِكَ فَضْلُ اللَّهِ يُؤْتِيهِ مَن يَشَاءُ ۚ وَاللَّهُ ذُو الْفَضْلِ الْعَظِيمِ ( 4 ) আল-মুনাফিকুন - Ayaa 4
এটা আল্লাহর কৃপা, যাকে ইচ্ছা তিনি তা দান করেন। আল্লাহ মহাকৃপাশীল।
مَثَلُ الَّذِينَ حُمِّلُوا التَّوْرَاةَ ثُمَّ لَمْ يَحْمِلُوهَا كَمَثَلِ الْحِمَارِ يَحْمِلُ أَسْفَارًا ۚ بِئْسَ مَثَلُ الْقَوْمِ الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِ اللَّهِ ۚ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ ( 5 ) আল-মুনাফিকুন - Ayaa 5
যাদেরকে তওরাত দেয়া হয়েছিল, অতঃপর তারা তার অনুসরণ করেনি, তাদের দৃষ্টান্ত সেই গাধা, যে পুস্তক বহন করে, যারা আল্লাহর আয়াতসমূহকে মিথ্যা বলে, তাদের দৃষ্টান্ত কত নিকৃষ্ট। আল্লাহ জালেম সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না।
قُلْ يَا أَيُّهَا الَّذِينَ هَادُوا إِن زَعَمْتُمْ أَنَّكُمْ أَوْلِيَاءُ لِلَّهِ مِن دُونِ النَّاسِ فَتَمَنَّوُا الْمَوْتَ إِن كُنتُمْ صَادِقِينَ ( 6 ) আল-মুনাফিকুন - Ayaa 6
বলুন হে ইহুদীগণ, যদি তোমরা দাবী কর যে, তোমরাই আল্লাহর বন্ধু-অন্য কোন মানব নয়, তবে তোমরা মৃত্যু কামনা কর যদি তোমরা সত্যবাদী হও।
وَلَا يَتَمَنَّوْنَهُ أَبَدًا بِمَا قَدَّمَتْ أَيْدِيهِمْ ۚ وَاللَّهُ عَلِيمٌ بِالظَّالِمِينَ ( 7 ) আল-মুনাফিকুন - Ayaa 7
তারা নিজেদের কৃতকর্মের কারণে কখনও মৃত্যু কামনা করবে না। আল্লাহ জালেমদের সম্পর্কে সম্যক অবগত আছেন।
قُلْ إِنَّ الْمَوْتَ الَّذِي تَفِرُّونَ مِنْهُ فَإِنَّهُ مُلَاقِيكُمْ ۖ ثُمَّ تُرَدُّونَ إِلَىٰ عَالِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ ( 8 ) আল-মুনাফিকুন - Ayaa 8
বলুন, তোমরা যে মৃত্যু থেকে পলায়নপর, সেই মৃত্যু অবশ্যই তোমাদের মুখামুখি হবে, অতঃপর তোমরা অদৃশ্য, দৃশ্যের জ্ঞানী আল্লাহর কাছে উপস্থিত হবে। তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন সেসব কর্ম, যা তোমরা করতে।
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِن يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَىٰ ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ ۚ ذَٰلِكُمْ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ ( 9 ) আল-মুনাফিকুন - Ayaa 9
মুমিনগণ, জুমআর দিনে যখন নামাযের আযান দেয়া হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের পানে ত্বরা কর এবং বেচাকেনা বন্ধ কর। এটা তোমাদের জন্যে উত্তম যদি তোমরা বুঝ।
فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِن فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَّعَلَّكُمْ تُفْلِحُونَ ( 10 ) আল-মুনাফিকুন - Ayaa 10
অতঃপর নামায সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড় এবং আল্লাহর অনুগ্রহ তালাশ কর ও আল্লাহকে অধিক স্মরণ কর, যাতে তোমরা সফলকাম হও।
وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انفَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا ۚ قُلْ مَا عِندَ اللَّهِ خَيْرٌ مِّنَ اللَّهْوِ وَمِنَ التِّجَارَةِ ۚ وَاللَّهُ خَيْرُ الرَّازِقِينَ ( 11 ) আল-মুনাফিকুন - Ayaa 11
তারা যখন কোন ব্যবসায়ের সুযোগ অথবা ক্রীড়াকৌতুক দেখে তখন আপনাকে দাঁড়ানো অবস্থায় রেখে তারা সেদিকে ছুটে যায়। বলুনঃ আল্লাহর কাছে যা আছে, তা ক্রীড়াকৌতুক ও ব্যবসায় অপেক্ষা উৎকৃষ্ট। আল্লাহ সর্বোত্তম রিযিকদাতা।

বই

  • প্রশ্নোত্তরে হজ ও উমরাএ বইয়ে প্রশ্নোত্তরের মাধ্যমে হজ ও উমরার বিস্তারিত আলোচনা করা হয়েছে।

    সংকলন : মুহাম্মদ নুরুল ইসলাম চান্দ মিয়াঁ

    সম্পাদক : আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান - সানাউল্লাহ নজির আহমদ - মোহাম্মদ মানজুরে ইলাহী

    প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ

    Source : http://www.islamhouse.com/p/180631

    Download :প্রশ্নোত্তরে হজ ও উমরাপ্রশ্নোত্তরে হজ ও উমরা

  • ইসলাম: একমাত্র পরিপূর্ণ দীন“ইসলাম: একমাত্র পরিপূর্ণ দীন” গ্রন্থটি মূলত একটি বক্তব্য, যা শাইখ মুহাম্মাদ আল-আমীন ইবন মুহাম্মাদ আল-মুখতার আশ-শানকীতী রহ. মসজিদে নববীতে প্রদান করেছিলেন। এতে তিনি দুনিয়ার সকল বিষয় পরিচালিত হয় এমন দশটি মহান বিষয়ের প্রতি আলোকপাত করে কুরআনের মাধ্যমে এর সমাধান করেছেন। বিষয়গুলো হচ্ছে: ১. তাওহীদ; ২. উপদেশ; ৩. সৎকর্ম ও অন্যান্য কর্মের মধ্যে পার্থক্য; ৪. পবিত্র শরীয়ত ব্যতীত অন্য কোন বিধানকে ফয়সালাকারী হিসেবে গ্রহণ; ৫. সমাজের সামাজিক অবস্থা; ৬. অর্থনীতি; ৭. রাজনীতি; ৮. কাফির কর্তৃক মুসলিমদের উপর প্রভাব বিস্তার সমস্যা; ৯. কাফিরদের প্রতিরোধে মুসলিমদের সংখ্যাগত ও প্রস্তুতিগত দুর্বলতা সমস্যা; ১০. সমাজের পারস্পরিক আন্তরিক অনৈক্য সমস্যা।

    সংকলন : মুহাম্মদ আল আমীন আশ শানকিতী

    সম্পাদক : মো: আব্দুল কাদের

    প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ

    Source : http://www.islamhouse.com/p/379397

    Download :ইসলাম: একমাত্র পরিপূর্ণ দীনইসলাম: একমাত্র পরিপূর্ণ দীন

  • বাংলাদেশে ইসলামী শিক্ষানীতির রূপরেখাবাংলাদেশে ইসলামের আলোকে কি ধরনের শিক্ষানীতি প্রণয়ন করা উচিত আর কিভাবে আমাদের সন্তানেরা পাশ্চাত্যের নৈতিকতা বিবর্জিত শিক্ষা থেকে মুক্তি পেতে পারে তার একটি চিত্র তুলে ধরা হয়েছে এ বইটিতে।

    সংকলন : আব্দুশ শহীদ নাসীম

    সম্পাদক : ইকবাল হোছাইন মাছুম

    Source : http://www.islamhouse.com/p/249945

    Download :বাংলাদেশে ইসলামী শিক্ষানীতির রূপরেখাবাংলাদেশে ইসলামী শিক্ষানীতির রূপরেখা

  • পাপ : আকার-প্রকৃতি ও প্রভাবপাপ, পাপের সংজ্ঞা, প্রকারভেদ, প্রকৃতি - ইত্যাদি বিষয়ে কুরআনা ও হাদীসের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ, বর্ণনা, বিধান; ব্যক্তি ও সমাজ জীবনে পাপের প্রভাব ও পরিণতি - সর্বোপরি, পাপ হতে মুক্তি ও আত্মরক্ষার সর্বোত্তম উপায় ও পন্থা কি - ইত্যাদি বিষয়ে বিশ্লষণী দৃষ্টি নিয়ে রচিত এটি একটি সমৃদ্ধ রচনা।

    সম্পাদক : মুহাম্মদ শামসুল হক সিদ্দিক

    অনুবাদক : আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান

    প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ

    Source : http://www.islamhouse.com/p/12656

    Download :পাপ : আকার-প্রকৃতি ও প্রভাবপাপ : আকার-প্রকৃতি ও প্রভাব

  • আকীদা ও ফিকহ্ (৩)অত্র বইটিতে একদল বিদগ্ধ শিক্ষাবিদ ও গবেষক শিশুদের স্বভাব-প্রকৃতি ও মননশীলতার প্রতি গভীর দৃষ্টি রেখে আকীদার মৌলিক বিষয় ও ফিকার গুরুত্বপূর্ণ কিছু মাসায়েল সন্বিবিষিত করেছেন। বইটি কেজি থ্রি বা তৃতীয় শ্রেণীর শিশু-কিশোরদের জন্য পাঠ্য করা হলে বিশেষভাবে উপকৃত হবে বলে আমাদের বিশ্বাস।

    সংকলন : মোহাম্মদ মানজুরে ইলাহী

    প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ

    Source : http://www.islamhouse.com/p/177588

    Download :আকীদা ও ফিকহ্ (৩)আকীদা ও ফিকহ্ (৩)