- কবীরা গুনাহকবীরা গুনাহ : ইমাম শামসুদ্দীন আয যাহবী সংকলিত প্রসিদ্ধ গ্রন্থ মুখতাসার আল কাবায়ের, যা বাংলা ভাষায় অনুবাদ করে নাম দেয়া হয়েছে কবীরা গুনাহ। এ বইটি মানুষের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। মানুষ এ বইয়ের সাহায্যো প্রমাণসহ জানতে পারে আল্লাহ কি কি বিষয় নিষিদ্ধ করেছেন। বড় বড় গুনাহ চিহ্নিত করা ও সেগুলো থেকে বেঁচে থাকার ক্ষেত্রে এ বইটি একটি গুরুত্বপূর্ণ পথনির্দেশক।
সংকলন : শামছুদ্দিন আযযাহাবি
সম্পাদক : আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
অনুবাদক : জাকের উল্লাহ আবুল খায়ের
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/66362
Download :

- প্রবৃত্তি পূজা সকল ব্যাধির কারণবর্তমান পরিবেশ ও পরিস্থিতির ওপর দৃষ্টি দিলে দেখা যায় যে, মানুষ বিভিন্নভাবে ও নানান পদ্ধতিতে প্রবৃত্তির অনুসরণ করছে ও শয়তানের দাসত্বে লিপ্ত হচ্ছে। কারো আছে নারীর প্রতি অবৈধ আসক্তি, কারো আছে সম্পদের মোহ, কারো আছে অভিজাত পোশাক-আশাকের লোভ, কারও আছে বাড়ি-গাড়ি ও ঐশ্বর্যের সীমাহীন আকাঙ্খা। কারও আছে ক্ষমতার লোভ। কারো আছে খেল-তামাশা ও গান-বাজনার অধীর আগ্রহ ইত্যাদি। বক্ষ্যমাণ গ্রন্থটি এ বিষয়গুলোর ভয়াবহতা ও তার প্রতিকারের পথ-পদ্ধতি নিয়েই লেখা।
সংকলন : আব্দুল আযীয বিন মুহাম্মদ আল আব্দুল লাতীফ - আব্দুল আযীয বিন মুহাম্মদ আল আব্দুল লাতীফ
অনুবাদক : সানাউল্লাহ নজির আহমদ
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/207318
Download :

- নারীদের প্রাকৃতিক রক্তস্রাবনারীদের প্রাকৃতিক রক্তস্রাব বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ। রক্তস্রাব সংক্রান্ত্র গুরুত্বপূর্ণ সকল তথ্য, সাতটি পরিচ্ছেদে বিন্যস্ত করে, গ্রন্থটিতে উপস্থাপন করা হয়েছে সুগঠিত ভাষায়। পরিচ্ছেদগুলো নিম্নরূপ। প্রথম পরিচ্ছেদ : হায়েযের অর্থ ও হেকমত দ্বিতীয় পরিচ্ছেদ : হায়েযের সময়সীমা তৃতীয় পরিচ্ছেদ : হায়েযের জরূরী অবস্থা চতুর্থ পরিচ্ছেদ : হায়েযের হুকুম-আহকাম পঞ্চম পরিচ্ছেদ : এস্তেহাজা ও তার বিধান ষষ্ঠ পরিচ্ছেদ : নিফাস ও তার হুকুম সপ্তম পরিচ্ছেদ : হায়েয বন্ধ অথবা সংঘটিত করার ঔষধ ব্যবহারের হুকুম
সংকলন : মুহাম্মাদ ইবন সালেহ আল-উসাইমীন
সম্পাদক : ইকবাল হোছাইন মাছুম
অনুবাদক : মিজানুর রহমান আবুল হোসাইন ফেনভী
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/153523
Download :

- হৃদয় সম্প্রসারণ (আলেমদের মতবিরোধ নিরসন)কোনো বিষয়ে ইখতিলাফ-মতানৈক্য সৃষ্টি হলে কিতাবুল্লাহ ও সুন্নতে রাসূলের আশ্রয়ে যাওয়া প্রতিটি মুসলমানের অবশ্য কর্তব্য। বিশেষ করে দীনী মাসায়েলের ক্ষেত্রে ইখতিলাফ-মতানৈক্য হলে উলামা ও ইসলাম প্রচারকদের উচিত হবে একজনের কথাকে অন্যজনের কথার উপর প্রধান্য না দিয়ে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কিতুল্লাহ ও সুন্নতে রাসূলের আলোকে তার যথার্থ সমাধান বের করা। বক্ষ্যমাণ বইটি এ বিষয়টিকে কেন্দ্র করেই রচিত।
সংকলন : মুহাম্মদ আলী আশ শাওকানী
Source : http://www.islamhouse.com/p/221838
Download :
- তাঁদের মধ্যে মধুময় সম্পর্ক [নবী-পরিবার ও অবশিষ্ট সাহাবীগণ পরস্পর সহানুভূতিশীল]তাঁদের মধ্যে মধুময় সম্পর্ক: নবী-পরিবার ও অবশিষ্ট সাহাবীগণ পরস্পর সহানুভূতিশীল : উম্মাতের মধ্যে যে মতপার্থক্যের উৎপত্তি হয়েছে তা জানা ও প্রতিকার করা শরী‘আতের অন্যতম মহান উদ্দেশ্য। এটি একটি বৃহৎ বিষয়; যা উম্মতকে ক্ষত-বিক্ষত করে দিয়েছে। এই গবেষণায়, সাহাবায়ে কেরাম ও আলে বাইত -রাদিয়াল্লাহু ‘আনহুম- এর মাঝে যে মধুময় সম্পর্ক ছিল, তার প্রমাণাদি তুলে ধরা হয়েছে। তাদের মধ্যে যত যুদ্ধ-বিবাদই সংঘটিত হোক না কেন, তারা ছিল পরস্পর সহানুভূতিশীল ও দয়ালু। যদিও কোনো কোনো গল্পকার/ইতিহাসবেত্তা তা না জানার ভান করে থাকে, তবুও এ-কথাটি বাস্তব সত্য; তা এ-সব মিথ্যা গাল-গল্প ও অসার চিন্তাধারার বিরুদ্ধে স্বচ্ছ ও শুভ্র প্রমাণ হিসেবে প্রতিষ্ঠিত থাকবে । এ-ধরনের ঐতিহাসিকদের মিথ্যা গাল-গল্প ও অসার ধ্যান-ধারনা-অনুমানকে কিছু প্রবৃত্তির অনুসারী, রাজনৈতিক সুবিধাবাদী ও ইসলামের শত্রুরা পুঁজি করেছে তাদের হীনস্বার্থ উদ্ধার এবং এই উম্মতের মধ্যে মতপার্থক্য ও মতবিরোধের শিকড় গ্রথিত করার জন্য।
সংকলন : সালেহ ইবন আবদিল্লাহ আদ-দারওয়ীশ
সম্পাদক : আবু বকর মুহাম্মাদ যাকারিয়া - মো: আব্দুল কাদের
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/334268
Download :![তাঁদের মধ্যে মধুময় সম্পর্ক [নবী-পরিবার ও অবশিষ্ট সাহাবীগণ পরস্পর সহানুভূতিশীল] তাঁদের মধ্যে মধুময় সম্পর্ক [নবী-পরিবার ও অবশিষ্ট সাহাবীগণ পরস্পর সহানুভূতিশীল]](style/default/icons/typefile/pdf.gif)
![তাঁদের মধ্যে মধুময় সম্পর্ক [নবী-পরিবার ও অবশিষ্ট সাহাবীগণ পরস্পর সহানুভূতিশীল] তাঁদের মধ্যে মধুময় সম্পর্ক [নবী-পরিবার ও অবশিষ্ট সাহাবীগণ পরস্পর সহানুভূতিশীল]](style/default/icons/typefile/doc.gif)