পবিত্র কুরআন » বাংলা » সূরা আল-ইনসান

বাংলা

সূরা আল-ইনসান - Verses Number 40
لَا أُقْسِمُ بِيَوْمِ الْقِيَامَةِ ( 1 ) আল-ইনসান - Ayaa 1
আমি শপথ করি কেয়ামত দিবসের,
وَلَا أُقْسِمُ بِالنَّفْسِ اللَّوَّامَةِ ( 2 ) আল-ইনসান - Ayaa 2
আরও শপথ করি সেই মনের, যে নিজেকে ধিক্কার দেয়-
أَيَحْسَبُ الْإِنسَانُ أَلَّن نَّجْمَعَ عِظَامَهُ ( 3 ) আল-ইনসান - Ayaa 3
মানুষ কি মনে করে যে আমি তার অস্থিসমূহ একত্রিত করব না?
بَلَىٰ قَادِرِينَ عَلَىٰ أَن نُّسَوِّيَ بَنَانَهُ ( 4 ) আল-ইনসান - Ayaa 4
পরন্ত আমি তার অংগুলিগুলো পর্যন্ত সঠিকভাবে সন্নিবেশিত করতে সক্ষম।
بَلْ يُرِيدُ الْإِنسَانُ لِيَفْجُرَ أَمَامَهُ ( 5 ) আল-ইনসান - Ayaa 5
বরং মানুষ তার ভবিষ্যত জীবনেও ধৃষ্টতা করতে চায়
يَسْأَلُ أَيَّانَ يَوْمُ الْقِيَامَةِ ( 6 ) আল-ইনসান - Ayaa 6
সে প্রশ্ন করে-কেয়ামত দিবস কবে?
فَإِذَا بَرِقَ الْبَصَرُ ( 7 ) আল-ইনসান - Ayaa 7
যখন দৃষ্টি চমকে যাবে,
وَخَسَفَ الْقَمَرُ ( 8 ) আল-ইনসান - Ayaa 8
চন্দ্র জ্যোতিহীন হয়ে যাবে।
وَجُمِعَ الشَّمْسُ وَالْقَمَرُ ( 9 ) আল-ইনসান - Ayaa 9
এবং সূর্য ও চন্দ্রকে একত্রিত করা হবে-
يَقُولُ الْإِنسَانُ يَوْمَئِذٍ أَيْنَ الْمَفَرُّ ( 10 ) আল-ইনসান - Ayaa 10
সে দিন মানুষ বলবেঃ পলায়নের জায়গা কোথায় ?
كَلَّا لَا وَزَرَ ( 11 ) আল-ইনসান - Ayaa 11
না কোথাও আশ্রয়স্থল নেই।
إِلَىٰ رَبِّكَ يَوْمَئِذٍ الْمُسْتَقَرُّ ( 12 ) আল-ইনসান - Ayaa 12
আপনার পালনকর্তার কাছেই সেদিন ঠাঁই হবে।
يُنَبَّأُ الْإِنسَانُ يَوْمَئِذٍ بِمَا قَدَّمَ وَأَخَّرَ ( 13 ) আল-ইনসান - Ayaa 13
সেদিন মানুষকে অবহিত করা হবে সে যা সামনে প্রেরণ করেছে ও পশ্চাতে ছেড়ে দিয়েছে।
بَلِ الْإِنسَانُ عَلَىٰ نَفْسِهِ بَصِيرَةٌ ( 14 ) আল-ইনসান - Ayaa 14
বরং মানুষ নিজেই তার নিজের সম্পর্কে চক্ষুমান।
وَلَوْ أَلْقَىٰ مَعَاذِيرَهُ ( 15 ) আল-ইনসান - Ayaa 15
যদিও সে তার অজুহাত পেশ করতে চাইবে।
لَا تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ ( 16 ) আল-ইনসান - Ayaa 16
তাড়াতাড়ি শিখে নেয়ার জন্যে আপনি দ্রুত ওহী আবৃত্তি করবেন না।
إِنَّ عَلَيْنَا جَمْعَهُ وَقُرْآنَهُ ( 17 ) আল-ইনসান - Ayaa 17
এর সংরক্ষণ ও পাঠ আমারই দায়িত্ব।
فَإِذَا قَرَأْنَاهُ فَاتَّبِعْ قُرْآنَهُ ( 18 ) আল-ইনসান - Ayaa 18
অতঃপর আমি যখন তা পাঠ করি, তখন আপনি সেই পাঠের অনুসরণ করুন।
ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُ ( 19 ) আল-ইনসান - Ayaa 19
এরপর বিশদ বর্ণনা আমারই দায়িত্ব।
كَلَّا بَلْ تُحِبُّونَ الْعَاجِلَةَ ( 20 ) আল-ইনসান - Ayaa 20
কখনও না, বরং তোমরা পার্থিব জীবনকে ভালবাস
وَتَذَرُونَ الْآخِرَةَ ( 21 ) আল-ইনসান - Ayaa 21
এবং পরকালকে উপেক্ষা কর।
وُجُوهٌ يَوْمَئِذٍ نَّاضِرَةٌ ( 22 ) আল-ইনসান - Ayaa 22
সেদিন অনেক মুখমন্ডল উজ্জ্বল হবে।
إِلَىٰ رَبِّهَا نَاظِرَةٌ ( 23 ) আল-ইনসান - Ayaa 23
তারা তার পালনকর্তার দিকে তাকিয়ে থাকবে।
وَوُجُوهٌ يَوْمَئِذٍ بَاسِرَةٌ ( 24 ) আল-ইনসান - Ayaa 24
আর অনেক মুখমন্ডল সেদিন উদাস হয়ে পড়বে।
تَظُنُّ أَن يُفْعَلَ بِهَا فَاقِرَةٌ ( 25 ) আল-ইনসান - Ayaa 25
তারা ধারণা করবে যে, তাদের সাথে কোমর-ভাঙ্গা আচরণ করা হবে।
كَلَّا إِذَا بَلَغَتِ التَّرَاقِيَ ( 26 ) আল-ইনসান - Ayaa 26
কখনও না, যখন প্রাণ কন্ঠাগত হবে।
وَقِيلَ مَنْ ۜ رَاقٍ ( 27 ) আল-ইনসান - Ayaa 27
এবং বলা হবে, কে ঝাড়বে
وَظَنَّ أَنَّهُ الْفِرَاقُ ( 28 ) আল-ইনসান - Ayaa 28
এবং সে মনে করবে যে, বিদায়ের ক্ষণ এসে গেছে।
وَالْتَفَّتِ السَّاقُ بِالسَّاقِ ( 29 ) আল-ইনসান - Ayaa 29
এবং গোছা গোছার সাথে জড়িত হয়ে যাবে।
إِلَىٰ رَبِّكَ يَوْمَئِذٍ الْمَسَاقُ ( 30 ) আল-ইনসান - Ayaa 30
সেদিন, আপনার পালনকর্তার নিকট সবকিছু নীত হবে।
فَلَا صَدَّقَ وَلَا صَلَّىٰ ( 31 ) আল-ইনসান - Ayaa 31
সে বিশ্বাস করেনি এবং নামায পড়েনি;
وَلَٰكِن كَذَّبَ وَتَوَلَّىٰ ( 32 ) আল-ইনসান - Ayaa 32
পরন্ত মিথ্যারোপ করেছে ও পৃষ্ঠ প্রদর্শন করেছে।
ثُمَّ ذَهَبَ إِلَىٰ أَهْلِهِ يَتَمَطَّىٰ ( 33 ) আল-ইনসান - Ayaa 33
অতঃপর সে দম্ভভরে পরিবার-পরিজনের নিকট ফিরে গিয়েছে।
أَوْلَىٰ لَكَ فَأَوْلَىٰ ( 34 ) আল-ইনসান - Ayaa 34
তোমার দুর্ভোগের উপর দুর্ভোগ।
ثُمَّ أَوْلَىٰ لَكَ فَأَوْلَىٰ ( 35 ) আল-ইনসান - Ayaa 35
অতঃপর, তোমার দুর্ভোগের উপর দূর্ভোগ।
أَيَحْسَبُ الْإِنسَانُ أَن يُتْرَكَ سُدًى ( 36 ) আল-ইনসান - Ayaa 36
মানুষ কি মনে করে যে, তাকে এমনি ছেড়ে দেয়া হবে?
أَلَمْ يَكُ نُطْفَةً مِّن مَّنِيٍّ يُمْنَىٰ ( 37 ) আল-ইনসান - Ayaa 37
সে কি স্খলিত বীর্য ছিল না?
ثُمَّ كَانَ عَلَقَةً فَخَلَقَ فَسَوَّىٰ ( 38 ) আল-ইনসান - Ayaa 38
অতঃপর সে ছিল রক্তপিন্ড, অতঃপর আল্লাহ তাকে সৃষ্টি করেছেন এবং সুবিন্যস্ত করেছেন।
فَجَعَلَ مِنْهُ الزَّوْجَيْنِ الذَّكَرَ وَالْأُنثَىٰ ( 39 ) আল-ইনসান - Ayaa 39
অতঃপর তা থেকে সৃষ্টি করেছেন যুগল নর ও নারী।
أَلَيْسَ ذَٰلِكَ بِقَادِرٍ عَلَىٰ أَن يُحْيِيَ الْمَوْتَىٰ ( 40 ) আল-ইনসান - Ayaa 40
তবুও কি সেই আল্লাহ মৃতদেরকে জীবিত করতে সক্ষম নন?

বই

  • উপদেশতত্ত্বফিকহুন নসীহত বা উপদেশতত্ত্ব: নসীহত দ্বীনের গুরুত্বপূর্ণ রুকন। অথচ মানুষ এ গুরুত্বপূর্ণ বিষয়টি ভুলে যেতে বসেছে। যাদের নসীহত করার যোগ্যতা নেই, তারাও নসীহত করতে শুরু করে। আলোচ্য গ্রন্থে নসীহতের মর্মার্থ, বিভিন্ন অভিধান এবং কুরআন ও সুন্নাহর আলোকে তুলে ধরা হয়েছে। নসীহতের আদব, বৈশিষ্ট্য, নসীহতের পদ্ধতি, বিবেচ্য বিষয় ও বর্জনীয় বিষয়ও এখানে আলোকপাত করা হয়েছে।

    সম্পাদক : আবু বকর মুহাম্মাদ যাকারিয়া - মো: আব্দুল কাদের

    প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ

    Source : http://www.islamhouse.com/p/340422

    Download :উপদেশতত্ত্বউপদেশতত্ত্ব

  • প্রবৃত্তি পূজা সকল ব্যাধির কারণবর্তমান পরিবেশ ও পরিস্থিতির ওপর দৃষ্টি দিলে দেখা যায় যে, মানুষ বিভিন্নভাবে ও নানান পদ্ধতিতে প্রবৃত্তির অনুসরণ করছে ও শয়তানের দাসত্বে লিপ্ত হচ্ছে। কারো আছে নারীর প্রতি অবৈধ আসক্তি, কারো আছে সম্পদের মোহ, কারো আছে অভিজাত পোশাক-আশাকের লোভ, কারও আছে বাড়ি-গাড়ি ও ঐশ্বর্যের সীমাহীন আকাঙ্খা। কারও আছে ক্ষমতার লোভ। কারো আছে খেল-তামাশা ও গান-বাজনার অধীর আগ্রহ ইত্যাদি। বক্ষ্যমাণ গ্রন্থটি এ বিষয়গুলোর ভয়াবহতা ও তার প্রতিকারের পথ-পদ্ধতি নিয়েই লেখা।

    সংকলন : আব্দুল আযীয বিন মুহাম্মদ আল আব্দুল লাতীফ - আব্দুল আযীয বিন মুহাম্মদ আল আব্দুল লাতীফ

    অনুবাদক : সানাউল্লাহ নজির আহমদ

    প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ

    Source : http://www.islamhouse.com/p/207318

    Download :প্রবৃত্তি পূজা সকল ব্যাধির কারণপ্রবৃত্তি পূজা সকল ব্যাধির কারণ

  • কতিপয় প্রশ্ন, শিয়া যুবকদের যা সত্যের দিকে ধাবিত করেছেশিয়াদের সম্পর্কে যাদের জানা আছে, তারা অবশ্যই জানেন যে, তাদের বিভিন্ন দল ও উপদলে এমন বৈপরীত্য, স্ববিরোধীতা ও দ্বিমুখি নীতি রয়েছে, যার কোন শেষ নেই, অন্য বাতিল ধর্মেও যার নজির পাওয়া দুষ্কর। আল্লাহর শরিয়ত তো পরের কথা, যিনি বলেছেন: “যদি এ কিতাব আল্লাহ ব্যতীত অন্য কারো পক্ষ থেকে হত, তবে অবশ্যই তারা এতে অনেক বৈপরীত্য দেখত পেত”। লেখক এ কিতাবে শিয়া বারো ইমামিয়াদের মাজহাবে বিদ্যমান কতক প্রশ্ন ও বৈপরীত্য সংগ্রহ এবং তা জমা করার প্রয়াস পেয়েছেন, যা শিয়া বারো ইমামিয়াদের প্রতি উত্থাপিত হয়, কুরআন ও হাদিসে ফিরে যাওয়া ব্যতীত যা থেকে নিষ্কৃতি লাভের কোন উপায় নেই, হয়তো তাদের যুবকরা এসব বৈপরীত্য দেখে উপকৃত হবে এবং স্বীয় আখেরাতের চিন্তা করে সত্য গ্রহণ করবে।

    সংকলন : সুলাইমান বিন সালেহ আল খারাশী

    সম্পাদক : আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

    অনুবাদক : সানাউল্লাহ নজির আহমদ

    প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ

    Source : http://www.islamhouse.com/p/340530

    Download :কতিপয় প্রশ্ন, শিয়া যুবকদের যা সত্যের দিকে ধাবিত করেছেকতিপয় প্রশ্ন, শিয়া যুবকদের যা সত্যের দিকে ধাবিত করেছে

  • ইসলাম ও অন্যান্য ধর্মে নারীএকটি মূল্যবান গ্রন্থ। ইসলাম নারীকে দিয়েছে যথার্থ সম্মান, ভূষিত করেছে প্রয়োজনীয় সকল অধিকারে। যা তাকে সম্মানিত ও তৃপ্ত জীবনযাপনে সহায়তা দেয় বর্ণনাতীতভাবে। পক্ষান্তরে বিকৃত ইহুদি ও খৃষ্টবাদ নারীকে করেছে অনেক ক্ষেত্রেই অধিকার-বঞ্চিত। মনোজ্ঞ উপস্থাপনায় এবিষয়গুলোরই তুলনামূলক আলোচনা উঠে এসেছে বর্তমান গ্রন্থে।

    সংকলন : শরীফ আব্দুল আজীম

    সম্পাদক : আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান

    অনুবাদক : মুহাম্মাদ ইসমাঈল জবীহুল্লাহ

    প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ

    Source : http://www.islamhouse.com/p/321523

    Download :ইসলাম ও অন্যান্য ধর্মে নারীইসলাম ও অন্যান্য ধর্মে নারী

  • আত্মার পরিশুদ্ধিআত্মশুদ্ধি: একটি গুরুত্বপূর্ণ বিষয়। মানুষের আত্মার পরিশুদ্ধির উপরই নির্ভর করে তার বহ্যিক আচার-আচরণ। আত্মা বিশুদ্ধ না হলে মানুষের আমলও বিশুদ্ধ হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহত্তর ও সুমহান যা নিয়ে এসেছেন তা হল অন্তরের সংশোধন ও পরিশুদ্ধতার ব্যবস্থাপত্র। বক্ষ্যমাণ গ্রন্থে এ বিষয়টি নিয়েই আলোচনা করা হয়েছে।

    সংকলন : খালিদ বিন আব্দিল্লাহ আল মুসলেহ

    সম্পাদক : যাকের হুসাইন বিন ওরাসাতুল্লাহ - জাকের হুসাইন বিন ওয়ারাসাতুল্লাহ

    অনুবাদক : আব্দুননূর বিন আব্দুল জাব্বার

    প্রকাশনায় : ইসলাম, ওয়াকফ, দাওয়াহ ও ইরশাদ বিষয়ক মন্ত্রণালয়, সৌদী আরব - ইসলামী গ্রন্থাগার : http://www.islamicbook.ws

    Source : http://www.islamhouse.com/p/2644

    Download :আত্মার পরিশুদ্ধি

ভাষা

Choose সূরা

বই

Choose tafseer

Participate

Bookmark and Share