পবিত্র কুরআন » বাংলা » সূরা আন-নাবা

বাংলা

সূরা আন-নাবা - Verses Number 50
وَالْمُرْسَلَاتِ عُرْفًا ( 1 ) আন-নাবা - Ayaa 1
কল্যাণের জন্যে প্রেরিত বায়ুর শপথ,
فَالْعَاصِفَاتِ عَصْفًا ( 2 ) আন-নাবা - Ayaa 2
সজোরে প্রবাহিত ঝটিকার শপথ,
وَالنَّاشِرَاتِ نَشْرًا ( 3 ) আন-নাবা - Ayaa 3
মেঘবিস্তৃতকারী বায়ুর শপথ
فَالْفَارِقَاتِ فَرْقًا ( 4 ) আন-নাবা - Ayaa 4
মেঘপুঞ্জ বিতরণকারী বায়ুর শপথ এবং
فَالْمُلْقِيَاتِ ذِكْرًا ( 5 ) আন-নাবা - Ayaa 5
ওহী নিয়ে অবতরণকারী ফেরেশতাগণের শপথ-
عُذْرًا أَوْ نُذْرًا ( 6 ) আন-নাবা - Ayaa 6
ওযর-আপত্তির অবকাশ না রাখার জন্যে অথবা সতর্ক করার জন্যে।
إِنَّمَا تُوعَدُونَ لَوَاقِعٌ ( 7 ) আন-নাবা - Ayaa 7
নিশ্চয়ই তোমাদেরকে প্রদত্ত ওয়াদা বাস্তবায়িত হবে।
فَإِذَا النُّجُومُ طُمِسَتْ ( 8 ) আন-নাবা - Ayaa 8
অতঃপর যখন নক্ষত্রসমুহ নির্বাপিত হবে,
وَإِذَا السَّمَاءُ فُرِجَتْ ( 9 ) আন-নাবা - Ayaa 9
যখন আকাশ ছিদ্রযুক্ত হবে,
وَإِذَا الْجِبَالُ نُسِفَتْ ( 10 ) আন-নাবা - Ayaa 10
যখন পর্বতমালাকে উড়িয়ে দেয়া হবে এবং
وَإِذَا الرُّسُلُ أُقِّتَتْ ( 11 ) আন-নাবা - Ayaa 11
যখন রসূলগণের একত্রিত হওয়ার সময় নিরূপিত হবে,
لِأَيِّ يَوْمٍ أُجِّلَتْ ( 12 ) আন-নাবা - Ayaa 12
এসব বিষয় কোন দিবসের জন্যে স্থগিত রাখা হয়েছে?
لِيَوْمِ الْفَصْلِ ( 13 ) আন-নাবা - Ayaa 13
বিচার দিবসের জন্য।
وَمَا أَدْرَاكَ مَا يَوْمُ الْفَصْلِ ( 14 ) আন-নাবা - Ayaa 14
আপনি জানেন বিচার দিবস কি?
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ ( 15 ) আন-নাবা - Ayaa 15
সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
أَلَمْ نُهْلِكِ الْأَوَّلِينَ ( 16 ) আন-নাবা - Ayaa 16
আমি কি পূর্ববর্তীদেরকে ধ্বংস করিনি?
ثُمَّ نُتْبِعُهُمُ الْآخِرِينَ ( 17 ) আন-নাবা - Ayaa 17
অতঃপর তাদের পশ্চাতে প্রেরণ করব পরবর্তীদেরকে।
كَذَٰلِكَ نَفْعَلُ بِالْمُجْرِمِينَ ( 18 ) আন-নাবা - Ayaa 18
অপরাধীদের সাথে আমি এরূপই করে থাকি।
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ ( 19 ) আন-নাবা - Ayaa 19
সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
أَلَمْ نَخْلُقكُّم مِّن مَّاءٍ مَّهِينٍ ( 20 ) আন-নাবা - Ayaa 20
আমি কি তোমাদেরকে তুচ্ছ পানি থেকে সৃষ্টি করিনি?
فَجَعَلْنَاهُ فِي قَرَارٍ مَّكِينٍ ( 21 ) আন-নাবা - Ayaa 21
অতঃপর আমি তা রেখেছি এক সংরক্ষিত আধারে,
إِلَىٰ قَدَرٍ مَّعْلُومٍ ( 22 ) আন-নাবা - Ayaa 22
এক নির্দিষ্টকাল পর্যন্ত,
فَقَدَرْنَا فَنِعْمَ الْقَادِرُونَ ( 23 ) আন-নাবা - Ayaa 23
অতঃপর আমি পরিমিত আকারে সৃষ্টি করেছি, আমি কত সক্ষম স্রষ্টা?
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ ( 24 ) আন-নাবা - Ayaa 24
সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
أَلَمْ نَجْعَلِ الْأَرْضَ كِفَاتًا ( 25 ) আন-নাবা - Ayaa 25
আমি কি পৃথিবীকে সৃষ্টি করিনি ধারণকারিণীরূপে,
أَحْيَاءً وَأَمْوَاتًا ( 26 ) আন-নাবা - Ayaa 26
জীবিত ও মৃতদেরকে?
وَجَعَلْنَا فِيهَا رَوَاسِيَ شَامِخَاتٍ وَأَسْقَيْنَاكُم مَّاءً فُرَاتًا ( 27 ) আন-নাবা - Ayaa 27
আমি তাতে স্থাপন করেছি মজবুত সুউচ্চ পর্বতমালা এবং পান করিয়েছি তোমাদেরকে তৃষ্ণা নিবারণকারী সুপেয় পানি।
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ ( 28 ) আন-নাবা - Ayaa 28
সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
انطَلِقُوا إِلَىٰ مَا كُنتُم بِهِ تُكَذِّبُونَ ( 29 ) আন-নাবা - Ayaa 29
চল তোমরা তারই দিকে, যাকে তোমরা মিথ্যা বলতে।
انطَلِقُوا إِلَىٰ ظِلٍّ ذِي ثَلَاثِ شُعَبٍ ( 30 ) আন-নাবা - Ayaa 30
চল তোমরা তিন কুন্ডলীবিশিষ্ট ছায়ার দিকে,
لَّا ظَلِيلٍ وَلَا يُغْنِي مِنَ اللَّهَبِ ( 31 ) আন-নাবা - Ayaa 31
যে ছায়া সুনিবিড় নয় এবং অগ্নির উত্তাপ থেকে রক্ষা করে না।
إِنَّهَا تَرْمِي بِشَرَرٍ كَالْقَصْرِ ( 32 ) আন-নাবা - Ayaa 32
এটা অট্টালিকা সদৃশ বৃহৎ স্ফুলিংগ নিক্ষেপ করবে।
كَأَنَّهُ جِمَالَتٌ صُفْرٌ ( 33 ) আন-নাবা - Ayaa 33
যেন সে পীতবর্ণ উষ্ট্রশ্রেণী।
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ ( 34 ) আন-নাবা - Ayaa 34
সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
هَٰذَا يَوْمُ لَا يَنطِقُونَ ( 35 ) আন-নাবা - Ayaa 35
এটা এমন দিন, যেদিন কেউ কথা বলবে না।
وَلَا يُؤْذَنُ لَهُمْ فَيَعْتَذِرُونَ ( 36 ) আন-নাবা - Ayaa 36
এবং কাউকে তওবা করার অনুমতি দেয়া হবে না।
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ ( 37 ) আন-নাবা - Ayaa 37
সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
هَٰذَا يَوْمُ الْفَصْلِ ۖ جَمَعْنَاكُمْ وَالْأَوَّلِينَ ( 38 ) আন-নাবা - Ayaa 38
এটা বিচার দিবস, আমি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে একত্রিত করেছি।
فَإِن كَانَ لَكُمْ كَيْدٌ فَكِيدُونِ ( 39 ) আন-নাবা - Ayaa 39
অতএব, তোমাদের কোন অপকৌশল থাকলে তা প্রয়োগ কর আমার কাছে।
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ ( 40 ) আন-নাবা - Ayaa 40
সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
إِنَّ الْمُتَّقِينَ فِي ظِلَالٍ وَعُيُونٍ ( 41 ) আন-নাবা - Ayaa 41
নিশ্চয় খোদাভীরুরা থাকবে ছায়ায় এবং প্রস্রবণসমূহে-
وَفَوَاكِهَ مِمَّا يَشْتَهُونَ ( 42 ) আন-নাবা - Ayaa 42
এবং তাদের বাঞ্ছিত ফল-মূলের মধ্যে।
كُلُوا وَاشْرَبُوا هَنِيئًا بِمَا كُنتُمْ تَعْمَلُونَ ( 43 ) আন-নাবা - Ayaa 43
বলা হবেঃ তোমরা যা করতে তার বিনিময়ে তৃপ্তির সাথে পানাহার কর।
إِنَّا كَذَٰلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ ( 44 ) আন-নাবা - Ayaa 44
এভাবেই আমি সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকি।
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ ( 45 ) আন-নাবা - Ayaa 45
সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
كُلُوا وَتَمَتَّعُوا قَلِيلًا إِنَّكُم مُّجْرِمُونَ ( 46 ) আন-নাবা - Ayaa 46
কাফেরগণ, তোমরা কিছুদিন খেয়ে নাও এবং ভোগ করে নাও। তোমরা তো অপরাধী।
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ ( 47 ) আন-নাবা - Ayaa 47
সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
وَإِذَا قِيلَ لَهُمُ ارْكَعُوا لَا يَرْكَعُونَ ( 48 ) আন-নাবা - Ayaa 48
যখন তাদেরকে বলা হয়, নত হও, তখন তারা নত হয় না।
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ ( 49 ) আন-নাবা - Ayaa 49
সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
فَبِأَيِّ حَدِيثٍ بَعْدَهُ يُؤْمِنُونَ ( 50 ) আন-নাবা - Ayaa 50
এখন কোন কথায় তারা এরপর বিশ্বাস স্থাপন করবে?

বই

  • আন্‌-নওয়াবীর চল্লিশ হাদীসআন্-নাওয়াবীর চল্লিশ হাদীস: একটি বিখ্যাত মূলভাষ্য, যাতে বিভিন্ন বিষয়ে সনদ ব্যতীত মোট বিয়াল্লিশটি হাদীস রয়েছে। এর প্রতিটি হাদীস-ই দ্বীনের এক-একটি ভিত্তি স্বরূপ। আখেরাত অনুরাগী প্রতেকের উচিৎ এ হাদীসগুলো জানা। কেননা, এগুলোতে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ বিষয়াদি ও সকল সৎকাজের ইঙ্গিত।

    সংকলন : আবু যাকারিয়া আন-নাওয়াবী

    সম্পাদক : আবু বকর মুহাম্মাদ যাকারিয়া - আবু সালমান মুহাম্মাদ মুতিউল ইসলাম ইবন আলী আহমাদ

    প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ

    Source : http://www.islamhouse.com/p/340528

    Download :আন্‌-নওয়াবীর চল্লিশ হাদীসআন্‌-নওয়াবীর চল্লিশ হাদীস

  • অন্তর-বিধ্বংসী বিষয়সমূহ : ঝগড়া-বিবাদঝগড়া-বিবাদ করা খুবই খারাব। এর কুফল এতই ক্ষতিকর যে, এটি একজন মানুষের দুনিয়া ও আখেরাতকে ধ্বংস করে দেয়। ব্যক্তি ও সমাজ জীবনে এর কুফল খুবই মারত্মক। এর কারণে মানুষের অন্তর কঠিন হয় এবং পরস্পরের মধ্যে হিংসা-বিদ্বেষ বৃদ্ধি পায়। তাই এ বিষয়ে আমাদের জানা থাকা ও এর থেকে বেচে থাকা অত্যন্ত জরুরি।

    সংকলন : মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ

    সম্পাদক : মো: আব্দুল কাদের

    অনুবাদক : জাকের উল্লাহ আবুল খায়ের

    প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ

    Source : http://www.islamhouse.com/p/364830

    Download :অন্তর-বিধ্বংসী বিষয়সমূহ : ঝগড়া-বিবাদঅন্তর-বিধ্বংসী বিষয়সমূহ : ঝগড়া-বিবাদ

  • ঈমানের স্তম্ভসমূহমুসলমান হিসেবে একজন ব্যক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয়, সে মুমিন বান্দা। আত্মায়-ক্বলবে, মানবীয় আচরণের যাবতীয় অনুষঙ্গে যে ব্যক্তি ঈমান আনয়ন ও রূপায়নে অভিলাষী, তার প্রথমে ঈমানের যাবতীয় দিক সম্পর্কে পূর্ণাঙ্গ অবগতি প্রয়োজন। বইটি এমন অনুসন্ধিৎসু পাঠকের জন্য।

    সংকলন : গবেষণা পরিচালনা পরিষদ, ইসলামী বিশ্ববিদ্যালয়, মদিনা মুনাওয়ারা

    অনুবাদক : মুহাম্মাদ ইব্রাহীম আব্দুল হালীম

    প্রকাশনায় : ইসলামী বিশ্ববিদ্যালয় মদিনা মুনাওয়ারার ওয়েবসাইট

    Source : http://www.islamhouse.com/p/283

    Download :ঈমানের স্তম্ভসমূহঈমানের স্তম্ভসমূহ

  • পরিবেশ বিপর্যয় রোধে ইসলামবিজ্ঞানীরা বলেন, মানুষ কর্তৃক ভূমির অনিরাপদ ব্যবহারের মাধ্যমে সবুজের পরিধি হ্রাস পাচ্ছে। তদুপরি দূষণ বাড়ার সঙ্গে সঙ্গে আগামী বছরগুলোতে শুষ্ক ভূমি ও মরুকরণ বৃদ্ধি পাবে। ইসলাম পরিবেশের ওপর অনাচারকে হারাম ঘোষণা করেছে। যে আচরণের মাধ্যমে মানুষ সামগ্রিকভাবে পরিবেশের নিরাপত্তায় হুমকি হয় তাও নিষিদ্ধ করেছে।

    সম্পাদক : আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

    অনুবাদক : আলী হাসান তৈয়ব

    প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ

    Source : http://www.islamhouse.com/p/385558

    Download :পরিবেশ বিপর্যয় রোধে ইসলামপরিবেশ বিপর্যয় রোধে ইসলাম

  • মৃত ব্যক্তির জন্যে ইছালে ছাওয়াব: শরীয়তের দৃষ্টিভঙ্গিবাংলা ভাষাভাষী এমন অনেকেই আছেন, যারা কিছু অভ্যাস ও আমলের আশ্রয়ে মৃত ব্যক্তির জন্যে ছাওয়াব পৌছাতে চান। এ ক্ষেত্রে শরীয়তের দৃষ্টিভঙ্গি কী, তা বিস্তারিতভাবে বইটিতে আলোচনা করা হয়েছে।

    সংকলন : আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান

    সম্পাদক : মুহাম্মদ শামসুল হক সিদ্দিক

    প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ

    Source : http://www.islamhouse.com/p/140262

    Download :মৃত ব্যক্তির জন্যে ইছালে ছাওয়াব: শরীয়তের দৃষ্টিভঙ্গিমৃত ব্যক্তির জন্যে ইছালে ছাওয়াব: শরীয়তের দৃষ্টিভঙ্গি

ভাষা

Choose সূরা

বই

Choose tafseer

Participate

Bookmark and Share