পবিত্র কুরআন » বাংলা » সূরা আল-আলা

বাংলা

সূরা আল-আলা - Verses Number 17
وَالسَّمَاءِ وَالطَّارِقِ ( 1 ) আল-আলা - Ayaa 1
শপথ আকাশের এবং রাত্রিতে আগমনকারীর।
وَمَا أَدْرَاكَ مَا الطَّارِقُ ( 2 ) আল-আলা - Ayaa 2
আপনি জানেন, যে রাত্রিতে আসে সেটা কি?
النَّجْمُ الثَّاقِبُ ( 3 ) আল-আলা - Ayaa 3
সেটা এক উজ্জ্বল নক্ষত্র।
إِن كُلُّ نَفْسٍ لَّمَّا عَلَيْهَا حَافِظٌ ( 4 ) আল-আলা - Ayaa 4
প্রত্যেকের উপর একজন তত্ত্বাবধায়ক রয়েছে।
فَلْيَنظُرِ الْإِنسَانُ مِمَّ خُلِقَ ( 5 ) আল-আলা - Ayaa 5
অতএব, মানুষের দেখা উচিত কি বস্তু থেকে সে সৃজিত হয়েছে।
خُلِقَ مِن مَّاءٍ دَافِقٍ ( 6 ) আল-আলা - Ayaa 6
সে সৃজিত হয়েছে সবেগে স্খলিত পানি থেকে।
يَخْرُجُ مِن بَيْنِ الصُّلْبِ وَالتَّرَائِبِ ( 7 ) আল-আলা - Ayaa 7
এটা নির্গত হয় মেরুদন্ড ও বক্ষপাজরের মধ্য থেকে।
إِنَّهُ عَلَىٰ رَجْعِهِ لَقَادِرٌ ( 8 ) আল-আলা - Ayaa 8
নিশ্চয় তিনি তাকে ফিরিয়ে নিতে সক্ষম।
يَوْمَ تُبْلَى السَّرَائِرُ ( 9 ) আল-আলা - Ayaa 9
যেদিন গোপন বিষয়াদি পরীক্ষিত হবে,
فَمَا لَهُ مِن قُوَّةٍ وَلَا نَاصِرٍ ( 10 ) আল-আলা - Ayaa 10
সেদিন তার কোন শক্তি থাকবে না এবং সাহায্যকারীও থাকবে না।
وَالسَّمَاءِ ذَاتِ الرَّجْعِ ( 11 ) আল-আলা - Ayaa 11
শপথ চক্রশীল আকাশের
وَالْأَرْضِ ذَاتِ الصَّدْعِ ( 12 ) আল-আলা - Ayaa 12
এবং বিদারনশীল পৃথিবীর
إِنَّهُ لَقَوْلٌ فَصْلٌ ( 13 ) আল-আলা - Ayaa 13
নিশ্চয় কোরআন সত্য-মিথ্যার ফয়সালা।
وَمَا هُوَ بِالْهَزْلِ ( 14 ) আল-আলা - Ayaa 14
এবং এটা উপহাস নয়।
إِنَّهُمْ يَكِيدُونَ كَيْدًا ( 15 ) আল-আলা - Ayaa 15
তারা ভীষণ চক্রান্ত করে,
وَأَكِيدُ كَيْدًا ( 16 ) আল-আলা - Ayaa 16
আর আমিও কৌশল করি।
فَمَهِّلِ الْكَافِرِينَ أَمْهِلْهُمْ رُوَيْدًا ( 17 ) আল-আলা - Ayaa 17
অতএব, কাফেরদেরকে অবকাশ দিন, তাদেরকে অবকাশ দিন, কিছু দিনের জন্যে।

বই

  • আরব জাতি, ইসলামের পূর্বে ও পরেবক্ষ্যমাণ গ্রন্থে ইসলাম গ্রহেণর পূর্বে আরবদের ধর্মীয়, আকীদাগত ও সামাজিক দিকগুলো পর্যালোচনা করা হয়েছে। ইসলাম আসার পর আরবদের জীবনে যে যুগান্তকারি পরিবর্তন এসেছে, তার কথাও সমানভাবে আলোচিত হয়েছে।

    সংকলন : আবুল হাসান আন-নাদভী

    সম্পাদক : ইকবাল হোছাইন মাছুম

    প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ

    Source : http://www.islamhouse.com/p/320550

    Download :আরব জাতি, ইসলামের পূর্বে ও পরেআরব জাতি, ইসলামের পূর্বে ও পরে

  • আমার দেখা বৃটেনএই বইটিতে প্রখ্যাত চিন্তাবিদ ড. আব্দুল্লাহ আল খাতিরের বৃটেন দেখার অভিজ্ঞতা বর্ণনা করা হয়েছে। পাশ্চাত্য সমাজ কিভাবে দিনে দিনে অধপতনে যাচ্ছে ও এ থেকে আমাদের জন্য কী শেখার আছে এ বিষয়টি তিনি তুলে ধরেছেন তার এ লেখায়।

    সংকলন : আব্দুল্লাহ আল খাতির

    সম্পাদক : চৌধুরী আবুল কালাম আজাদ

    অনুবাদক : সানাউল্লাহ নজির আহমদ

    প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ

    Source : http://www.islamhouse.com/p/249964

    Download :আমার দেখা বৃটেনআমার দেখা বৃটেন

  • মনোনীত ধর্মমনোনীত ধর্ম: তুলনামূলক ধর্মালোচনায় একটি চমৎকার প্রয়াস। অমুসলিমদের প্রতি, বিশেষ করে, হিন্দু সমাজের প্রতি, ইসলামের দাওয়াত পৌঁছানো এ-গ্রন্থের মূল লক্ষ্য।

    সংকলন : আব্দুররব আফফান

    সম্পাদক : সম্পাদকদের একটি দল

    প্রকাশনায় : কমিউনিটি কেন্দ্রিক দাওয়াহ ও শিক্ষা প্রচারমুলক সহযোগী অফিস, দাইরা, রিয়াদ

    Source : http://www.islamhouse.com/p/309757

    Download :মনোনীত ধর্ম

  • নবুয়্যতি আলোকধারারাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামগ্রিক জীবন ধারা, অভ্যাস-আচরণ, দিক-নিদের্শনা ও মানবতার ইহ-পারলৌকিক কল্যাণের উদ্দেশে ত্যাগ ও সবর বিশদভাবে ব্যাঞ্জনা পেয়েছে, খুবই যত্নে বর্ণিত হয়েছে, হাদিসসমগ্রে। হাদিসের এ গুরুত্বের নিরিখে জীবনসংলগ্ন মৌলিক কিছু বিষয়ে ব্যাখ্যা বিশ্লেষণসহ বিশটি হাদিসের একটি মূল্যবান সংগ্রহ হিসেবে তৈরি করা হয়েছে আমাদের বর্তমান বইটি। ঈমান-আক্বিদা, মৌলিক ইবাদত ও আমল-আখলাক বিষয়ে ব্যাখ্যা সংবলিত এ সংকলনটি আমাদের ধর্ম চর্চাকে আরো সমৃদ্ধ করবে বলে আশা রাখি।

    সম্পাদক : আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান - নুমান বিন আবুল বাশার - কাউসার বিন খালিদ

    অনুবাদক : সিরাজুল ইসলাম আলী আকবর - শিহাব উদ্দিন হোসাইন আহমদ - সানাউল্লাহ নজির আহমদ

    প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ - গবেষণা পরিষদ : আল-মুনতাদা আল-ইসলামী

    Source : http://www.islamhouse.com/p/58012

    Download :নবুয়্যতি আলোকধারানবুয়্যতি আলোকধারা

  • ওহী ও আধুনিক বিজ্ঞানআধুনিক বিজ্ঞান, বৈজ্ঞানিক আবিষ্কার, আকিদা ও গায়েব সংক্রান্ত বহু বিষয়কে বোধগম্য করে তুলেছে। বক্ষ্যমাণ গ্রন্থে ওহীর সত্যতা নির্ণয়ে ও সম্ভাব্যতা প্রমাণে বেশ কিছু দলিল পেশ করা হয়েছে। আশা করি সবারই উপকারে আসবে।

    অনুবাদক : মুহাম্মদ শামসুল হক সিদ্দিক

    প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ

    Source : http://www.islamhouse.com/p/204384

    Download :ওহী ও আধুনিক বিজ্ঞানওহী ও আধুনিক বিজ্ঞান

ভাষা

Choose সূরা

বই

Choose tafseer

Participate

Bookmark and Share