পবিত্র কুরআন » বাংলা » সূরা আত-তাকবীর

বাংলা

সূরা আত-তাকবীর - Verses Number 42
عَبَسَ وَتَوَلَّىٰ ( 1 ) আত-তাকবীর - Ayaa 1
তিনি ভ্রূকুঞ্চিত করলেন এবং মুখ ফিরিয়ে নিলেন।
أَن جَاءَهُ الْأَعْمَىٰ ( 2 ) আত-তাকবীর - Ayaa 2
কারণ, তাঁর কাছে এক অন্ধ আগমন করল।
وَمَا يُدْرِيكَ لَعَلَّهُ يَزَّكَّىٰ ( 3 ) আত-তাকবীর - Ayaa 3
আপনি কি জানেন, সে হয়তো পরিশুদ্ধ হত,
أَوْ يَذَّكَّرُ فَتَنفَعَهُ الذِّكْرَىٰ ( 4 ) আত-তাকবীর - Ayaa 4
অথবা উপদেশ গ্রহণ করতো এবং উপদেশ তার উপকার হত।
أَمَّا مَنِ اسْتَغْنَىٰ ( 5 ) আত-তাকবীর - Ayaa 5
পরন্তু যে বেপরোয়া,
فَأَنتَ لَهُ تَصَدَّىٰ ( 6 ) আত-তাকবীর - Ayaa 6
আপনি তার চিন্তায় মশগুল।
وَمَا عَلَيْكَ أَلَّا يَزَّكَّىٰ ( 7 ) আত-তাকবীর - Ayaa 7
সে শুদ্ধ না হলে আপনার কোন দোষ নেই।
وَأَمَّا مَن جَاءَكَ يَسْعَىٰ ( 8 ) আত-তাকবীর - Ayaa 8
যে আপনার কাছে দৌড়ে আসলো
وَهُوَ يَخْشَىٰ ( 9 ) আত-তাকবীর - Ayaa 9
এমতাবস্থায় যে, সে ভয় করে,
فَأَنتَ عَنْهُ تَلَهَّىٰ ( 10 ) আত-তাকবীর - Ayaa 10
আপনি তাকে অবজ্ঞা করলেন।
كَلَّا إِنَّهَا تَذْكِرَةٌ ( 11 ) আত-তাকবীর - Ayaa 11
কখনও এরূপ করবেন না, এটা উপদেশবানী।
فَمَن شَاءَ ذَكَرَهُ ( 12 ) আত-তাকবীর - Ayaa 12
অতএব, যে ইচ্ছা করবে, সে একে গ্রহণ করবে।
فِي صُحُفٍ مُّكَرَّمَةٍ ( 13 ) আত-তাকবীর - Ayaa 13
এটা লিখিত আছে সম্মানিত,
مَّرْفُوعَةٍ مُّطَهَّرَةٍ ( 14 ) আত-তাকবীর - Ayaa 14
উচ্চ পবিত্র পত্রসমূহে,
بِأَيْدِي سَفَرَةٍ ( 15 ) আত-তাকবীর - Ayaa 15
লিপিকারের হস্তে,
كِرَامٍ بَرَرَةٍ ( 16 ) আত-তাকবীর - Ayaa 16
যারা মহৎ, পূত চরিত্র।
قُتِلَ الْإِنسَانُ مَا أَكْفَرَهُ ( 17 ) আত-তাকবীর - Ayaa 17
মানুষ ধ্বংস হোক, সে কত অকৃতজ্ঞ!
مِنْ أَيِّ شَيْءٍ خَلَقَهُ ( 18 ) আত-তাকবীর - Ayaa 18
তিনি তাকে কি বস্তু থেকে সৃষ্টি করেছেন?
مِن نُّطْفَةٍ خَلَقَهُ فَقَدَّرَهُ ( 19 ) আত-তাকবীর - Ayaa 19
শুক্র থেকে তাকে সৃষ্টি করেছেন, অতঃপর তাকে সুপরিমিত করেছেন।
ثُمَّ السَّبِيلَ يَسَّرَهُ ( 20 ) আত-তাকবীর - Ayaa 20
অতঃপর তার পথ সহজ করেছেন,
ثُمَّ أَمَاتَهُ فَأَقْبَرَهُ ( 21 ) আত-তাকবীর - Ayaa 21
অতঃপর তার মৃত্যু ঘটান ও কবরস্থ করেন তাকে।
ثُمَّ إِذَا شَاءَ أَنشَرَهُ ( 22 ) আত-তাকবীর - Ayaa 22
এরপর যখন ইচ্ছা করবেন তখন তাকে পুনরুজ্জীবিত করবেন।
كَلَّا لَمَّا يَقْضِ مَا أَمَرَهُ ( 23 ) আত-তাকবীর - Ayaa 23
সে কখনও কৃতজ্ঞ হয়নি, তিনি তাকে যা আদেশ করেছেন, সে তা পূর্ণ করেনি।
فَلْيَنظُرِ الْإِنسَانُ إِلَىٰ طَعَامِهِ ( 24 ) আত-তাকবীর - Ayaa 24
মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক,
أَنَّا صَبَبْنَا الْمَاءَ صَبًّا ( 25 ) আত-তাকবীর - Ayaa 25
আমি আশ্চর্য উপায়ে পানি বর্ষণ করেছি,
ثُمَّ شَقَقْنَا الْأَرْضَ شَقًّا ( 26 ) আত-তাকবীর - Ayaa 26
এরপর আমি ভূমিকে বিদীর্ণ করেছি,
فَأَنبَتْنَا فِيهَا حَبًّا ( 27 ) আত-তাকবীর - Ayaa 27
অতঃপর তাতে উৎপন্ন করেছি শস্য,
وَعِنَبًا وَقَضْبًا ( 28 ) আত-তাকবীর - Ayaa 28
আঙ্গুর, শাক-সব্জি,
وَزَيْتُونًا وَنَخْلًا ( 29 ) আত-তাকবীর - Ayaa 29
যয়তুন, খর্জূর,
وَحَدَائِقَ غُلْبًا ( 30 ) আত-তাকবীর - Ayaa 30
ঘন উদ্যান,
وَفَاكِهَةً وَأَبًّا ( 31 ) আত-তাকবীর - Ayaa 31
ফল এবং ঘাস
مَّتَاعًا لَّكُمْ وَلِأَنْعَامِكُمْ ( 32 ) আত-তাকবীর - Ayaa 32
তোমাদেরও তোমাদের চতুস্পদ জন্তুদের উপাকারার্থে।
فَإِذَا جَاءَتِ الصَّاخَّةُ ( 33 ) আত-তাকবীর - Ayaa 33
অতঃপর যেদিন কর্ণবিদারক নাদ আসবে,
يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ ( 34 ) আত-তাকবীর - Ayaa 34
সেদিন পলায়ন করবে মানুষ তার ভ্রাতার কাছ থেকে,
وَأُمِّهِ وَأَبِيهِ ( 35 ) আত-তাকবীর - Ayaa 35
তার মাতা, তার পিতা,
وَصَاحِبَتِهِ وَبَنِيهِ ( 36 ) আত-তাকবীর - Ayaa 36
তার পত্নী ও তার সন্তানদের কাছ থেকে।
لِكُلِّ امْرِئٍ مِّنْهُمْ يَوْمَئِذٍ شَأْنٌ يُغْنِيهِ ( 37 ) আত-তাকবীর - Ayaa 37
সেদিন প্রত্যেকেরই নিজের এক চিন্তা থাকবে, যা তাকে ব্যতিব্যস্ত করে রাখবে।
وُجُوهٌ يَوْمَئِذٍ مُّسْفِرَةٌ ( 38 ) আত-তাকবীর - Ayaa 38
অনেক মুখমন্ডল সেদিন হবে উজ্জ্বল,
ضَاحِكَةٌ مُّسْتَبْشِرَةٌ ( 39 ) আত-তাকবীর - Ayaa 39
সহাস্য ও প্রফুল্ল।
وَوُجُوهٌ يَوْمَئِذٍ عَلَيْهَا غَبَرَةٌ ( 40 ) আত-তাকবীর - Ayaa 40
এবং অনেক মুখমন্ডল সেদিন হবে ধুলি ধূসরিত।
تَرْهَقُهَا قَتَرَةٌ ( 41 ) আত-তাকবীর - Ayaa 41
তাদেরকে কালিমা আচ্ছন্ন করে রাখবে।
أُولَٰئِكَ هُمُ الْكَفَرَةُ الْفَجَرَةُ ( 42 ) আত-তাকবীর - Ayaa 42
তারাই কাফের পাপিষ্ঠের দল।

বই

  • সন্তানের লালন-পালন ও তালীম তরবিয়ত : ইসলামিক দৃষ্টিকোণইসলামী আদর্শের আলোকে শৈশব থেকে প্রাপ্তবয়ষ্ক হওয়া পর্যন্ত কীভাবে আপনি আপনার সন্তানদেরকে লালন-পালনে সক্ষম হবেন, সন্তানের আচার-আচরণ, অভ্যাস-চরিত্র যথার্থরূপে গড়ে তোলার প্রয়াস পাবেন, কীভাবে আপনার সন্তানদেরকে মানুষের মতো মানুষ করে সমাজের বুকে প্রতিষ্ঠিত করবেন, বক্ষ্যমাণ বইটি, এ ক্ষেত্রে , আপনাকে পথ দেখাবে খুবই নান্দনিক কায়দায়।

    সংকলন : মুহাম্মদ বিন শাকের শরীফ

    সম্পাদক : মুহাম্মদ শামসুল হক সিদ্দিক - আলী হাসান তৈয়ব

    অনুবাদক : আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান

    প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ

    Source : http://www.islamhouse.com/p/207208

    Download :সন্তানের লালন-পালন ও তালীম তরবিয়ত : ইসলামিক দৃষ্টিকোণসন্তানের লালন-পালন ও তালীম তরবিয়ত : ইসলামিক দৃষ্টিকোণ

  • তাঁদের মধ্যে মধুময় সম্পর্ক [নবী-পরিবার ও অবশিষ্ট সাহাবীগণ পরস্পর সহানুভূতিশীল]তাঁদের মধ্যে মধুময় সম্পর্ক: নবী-পরিবার ও অবশিষ্ট সাহাবীগণ পরস্পর সহানুভূতিশীল : উম্মাতের মধ্যে যে মতপার্থক্যের উৎপত্তি হয়েছে তা জানা ও প্রতিকার করা শরী‘আতের অন্যতম মহান উদ্দেশ্য। এটি একটি বৃহৎ বিষয়; যা উম্মতকে ক্ষত-বিক্ষত করে দিয়েছে। এই গবেষণায়, সাহাবায়ে কেরাম ও আলে বাইত -রাদিয়াল্লাহু ‘আনহুম- এর মাঝে যে মধুময় সম্পর্ক ছিল, তার প্রমাণাদি তুলে ধরা হয়েছে। তাদের মধ্যে যত যুদ্ধ-বিবাদই সংঘটিত হোক না কেন, তারা ছিল পরস্পর সহানুভূতিশীল ও দয়ালু। যদিও কোনো কোনো গল্পকার/ইতিহাসবেত্তা তা না জানার ভান করে থাকে, তবুও এ-কথাটি বাস্তব সত্য; তা এ-সব মিথ্যা গাল-গল্প ও অসার চিন্তাধারার বিরুদ্ধে স্বচ্ছ ও শুভ্র প্রমাণ হিসেবে প্রতিষ্ঠিত থাকবে । এ-ধরনের ঐতিহাসিকদের মিথ্যা গাল-গল্প ও অসার ধ্যান-ধারনা-অনুমানকে কিছু প্রবৃত্তির অনুসারী, রাজনৈতিক সুবিধাবাদী ও ইসলামের শত্রুরা পুঁজি করেছে তাদের হীনস্বার্থ উদ্ধার এবং এই উম্মতের মধ্যে মতপার্থক্য ও মতবিরোধের শিকড় গ্রথিত করার জন্য।

    সংকলন : সালেহ ইবন আবদিল্লাহ আদ-দারওয়ীশ

    সম্পাদক : আবু বকর মুহাম্মাদ যাকারিয়া - মো: আব্দুল কাদের

    প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ

    Source : http://www.islamhouse.com/p/334268

    Download :তাঁদের মধ্যে মধুময় সম্পর্ক [নবী-পরিবার ও অবশিষ্ট সাহাবীগণ পরস্পর সহানুভূতিশীল]তাঁদের মধ্যে মধুময় সম্পর্ক [নবী-পরিবার ও অবশিষ্ট সাহাবীগণ পরস্পর সহানুভূতিশীল]

  • ইখলাছ মুক্তির পাথেয়বক্ষ্যমাণ গ্রন্থে ইখলাস, ইখলাসের হাকীকত ও মর্যাদা, ইখলাসের আলামত ও উপকারিতা, ইখলাস বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ মাসায়েলের আলোচনা স্থান পেয়েছে। কুরআন সুন্নাহর দলিল সমৃদ্ধ বইটি আমাদের সবার পড়া উচিত।

    সংকলন : ফায়সাল বিন আলী আল-বাদানী

    অনুবাদক : আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান

    Source : http://www.islamhouse.com/p/249735

    Download :ইখলাছ মুক্তির পাথেয়ইখলাছ মুক্তির পাথেয়

  • ইসলামের কিছু আলোচিত বিষয়ে অগ্রহণযোগ্য বিভ্রান্তিইসলামের কিছু আলোচিত বিষয়ে অগ্রহণযোগ্য বিভ্রান্তি : গ্রন্থটিতে ‘হোয়াইট ফাদার্স’ নামের খ্রিষ্টান মিশনারি সংস্থা কর্তৃক ইসলামের বিভিন্ন বিষয়ে উত্থাপিত কিছু প্রশ্নের জবাব দেওয়া হয়েছে। যেসব বিষয় নিয়ে আলোকপাত করা হয়েছে সেগুলো হচ্ছে: - সাম্য বা সমানাধিকার; - স্বাধীনতা (ধর্মীয় স্বাধীনতা — দাসপ্রথা); - নারী; - শরী‘আত বাস্তবায়ন; - জিহাদ।

    সংকলন : সালেহ বিন আব্দুল্লাহ বন হুমাইদ

    সম্পাদক : আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

    প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ

    Source : http://www.islamhouse.com/p/384020

    Download :ইসলামের কিছু আলোচিত বিষয়ে অগ্রহণযোগ্য বিভ্রান্তিইসলামের কিছু আলোচিত বিষয়ে অগ্রহণযোগ্য বিভ্রান্তি

  • পরিবেশ বিপর্যয় রোধে ইসলামবিজ্ঞানীরা বলেন, মানুষ কর্তৃক ভূমির অনিরাপদ ব্যবহারের মাধ্যমে সবুজের পরিধি হ্রাস পাচ্ছে। তদুপরি দূষণ বাড়ার সঙ্গে সঙ্গে আগামী বছরগুলোতে শুষ্ক ভূমি ও মরুকরণ বৃদ্ধি পাবে। ইসলাম পরিবেশের ওপর অনাচারকে হারাম ঘোষণা করেছে। যে আচরণের মাধ্যমে মানুষ সামগ্রিকভাবে পরিবেশের নিরাপত্তায় হুমকি হয় তাও নিষিদ্ধ করেছে।

    সম্পাদক : আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

    অনুবাদক : আলী হাসান তৈয়ব

    প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ

    Source : http://www.islamhouse.com/p/385558

    Download :পরিবেশ বিপর্যয় রোধে ইসলামপরিবেশ বিপর্যয় রোধে ইসলাম

ভাষা

Choose সূরা

বই

Choose tafseer

Participate

Bookmark and Share