- মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামাজিক বিপ্লবের স্বরূপমুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামাজিক বিপ্লবের স্বরূপ: একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। সামাজিক পরিবর্তন সাধনে ও সমাজের প্রতিটি স্তরে কীভাবে ইসলামি মূল্যবোধের আধিপত্য প্রতিষ্টায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ও পদ্ধতি চমৎকারভাবে উপস্থাপিত হয়েছে বক্ষ্যমাণ গ্রন্থে। ইসলাম প্রচারকদের জন্য এ বইটির অধ্যয়ন জরুরি বলে মনে করি।
সংকলন : সিরাজুল ইসলাম আলী আকবর
সম্পাদক : চৌধুরী আবুল কালাম আজাদ
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/252753
Download :

- তাওহীদের মর্মকথাতাওহীদের মর্মকথা: শায়খুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহ. এর সাড়া জাগানো কিতাবুত তাওহীদের ব্যাখ্যা গ্রন্থ এই আল-কাওলুস সাদীদ। সংক্ষিপ্ত ব্যাখ্যা করেছেন শায়খ আব্দুররহমান নাসের আস- সাদী। তাওহিদের বিভিন্ন দিক, শিরকের বিস্তারিত পরিচয় ও তার সকল পর্যায় আলোচনা করা হয়েছে এ গ্রন্থে। যে তাওহীদ আল্লাহ মানুষের জন্য অপরিহার্য করেছেন। শিরকে আকবর ও শিরকে আছগর এবং শিরকের সকল প্রকার ও দিক তুলে ধরা হয়েছে এ বইতে।
সংকলন : আব্দররহমান বিন নাসের আস-সাদী
সম্পাদক : আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
অনুবাদক : আবুল কাসেম মুহাম্মদ আব্দুররশীদ
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/75935
Download :

- মুক্তিপ্রাপ্ত দলের পাথেয়বইটি মুক্তিপ্রাপ্ত দলের মৌল ধারণা, চিন্তাধারা, প্রকরণ-উপকরণ ইত্যাদি বিষয়কে কেন্দ্র করে আবর্তিত। বিষয়ের বিবেচনায় বইটি অনন্য।
সংকলন : শাইখ মুহাম্মদ ইবন জামীল যাইনূ
অনুবাদক : ইকবাল হোছাইন মাছুম
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/236808
Download :
- কিভাবে তাওহীদের দিশা পেলাম?কিভাবে তাওহীদের দিশা পেলাম? একটি আত্মজীবনীমূলক চমৎকার গ্রন্থ। শায়খ মুহাম্মদ বিন জামীল যায়নু কিভাবে স্বচ্ছ-শুভ্র তাওহীদের দিশা পেলেন তারই ইতিবৃত্ত বর্ণিত হয়েছে বক্ষ্যমাণ এ রচনায়। শায়খ তার জীবনের অধ্যায়গুলো বিশ্লিষ্ট আকারে খুলে দিয়েছেন এ-গ্রন্থে; ফলে বহু মুসলিম সমাজে ছড়িয়ে থাকা শিরক-বিদআত ও গোমরাহী সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে বইটির ভূমিকা অভূতপূর্ব।
সংকলন : শাইখ মুহাম্মদ ইবন জামীল যাইনূ
অনুবাদক : মুহাম্মাদ শামঊন আলী
প্রকাশনায় : কমিউনিটি কেন্দ্রিক দাওয়াহ ও শিক্ষা প্রচারমুলক সহযোগী অফিস, আন নাসীম
Source : http://www.islamhouse.com/p/309066
Download :
- রাসূল যেভাবে রমজান যাপন করেছেনরাসূল যেভাবে রমজান যাপন করেছেন : তাকওয়া অর্জন সিয়াম সাধনার মুখ্য উদ্দেশ্য। আত্মার পরিশুদ্ধি, পার্থিবতায় সর্বাঙ্গ আরোপন থেকে চেতনা ও মনোজগত বিমুক্তিকরণ, বস্তুকেন্দ্রিকতার রাহুগ্রাস থেকে নিজেকে স্বাধীন করে পরকালমুখীনতা সার্বক্ষণিক চর্চা ও লালন সুগম করে দেয় তাকওয়া অর্জনের পথ-পথান্তর। তবে তার জন্য শর্ত হল, সিয়াম সাধনার প্রতিটি ক্ষণ যাপিত হতে হবে রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিয়াম-সাধনার উসওয়া-আদর্শ ( চেতনায়, অনুভূতিতে. আন্তর ও বহির আচরণে) সার্বক্ষণিকভাবে জাগ্রত রেখে। রাসূল যেভাবে রমজান যাপন করেছেন বইটি সিয়াম পালন অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ উসওয়া আদর্শকে তুলে ধরেছে তথ্যবহুল আলোচনায়, বইটি সিয়াম পালনকারীর জন্য নতুন এক দ্বিগন্ত উন্মুক্ত করবে বলে আমাদের বিশ্বাস।
সংকলন : ফায়সাল বিন আলী আল-বাদানী
সম্পাদক : নুমান বিন আবুল বাশার - মুহাম্মদ শামসুল হক সিদ্দিক
অনুবাদক : কাউসার বিন খালিদ
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/54934
Download :
